আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত এক সপ্তাহেই ইসরায়েলি বাহিনীর অভিযানে ৮৫ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এ সময় লেবাননজুড়ে গোষ্ঠীটির ১৮০টিরও বেশি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করে সে।
ইসরায়েলের দাবি, এই যুদ্ধবিরতি মূলত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর প্রয়োগ করা হয়েছে, যার লক্ষ্য ছিল তাদের সামরিক সক্ষমতা খর্ব করা। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই প্রাণহানির সংখ্যা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি এই অভিযানের ফলে বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানির চিত্র তুলে ধরেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হওয়া তথাকথিত ওই যুদ্ধবিরতি চলাকালীন। সূত্র- আল জাজিরা
Your Comment